স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
রোববার বিকেলে কেশবপুর প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব কনফারেন্স রুমে আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আসন্ন দ্বি বার্ষিক নির্বাচনের নির্বাচন কমিশন গঠণ,সদস্য চাঁদা আদায়, সাধারণ সভার দিন নির্ধারনের উপর আলোচনায় অংশ নেন সহসভাপতি আব্দুস সাত্তার মোল্যা, আব্দুল হাইসিদ্দিকী,যুগ্ম সম্পাদক উৎপল দে, এম আর মঈন, কোষাধ্যক্ষ শামসুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান,গ্রন্থাগার সম্পাদক শিক্ষক মতিয়ার রহমান, ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক শেখ শাহীন, নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম খান, আব্দুল্লাহ আল ফুয়াদ, কে এম কবীর হোসেন, আব্দুর রাজ্জাক ও আব্দুল করিম।
সভায় সর্ব সন্মতিক্রমে মাষ্টার আব্দুস সালামকে নির্বৃাচন কমিশন চেয়ারম্যান, মদন সাহা অপু ও রুহুল আমিন খানকে সদস্য করা হয়। এ কমিটি নির্বাচনের তফশিল ঘোষনা করবেন। অপর দিকে আগামি ২২ আগষ্ট সাধারণ সভার দিন নির্ধারন করা হয়। পাশাপাশি আগামি ১০ আগষ্টের ভিতর সকল সদস্যকে সদস্য চাঁদা পরিশোধের তারিখসহ ব্যর্থ হলে সাংগঠণিক ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গৃহিত হয়।
