হোম অন্যান্যসারাদেশ কেশবপুর পৌরসভা নির্বাচন উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকা প্রতীকে ভোট দিন

নিজস্ব প্রতিনিধি, কেশবপুর (যশোর) :

কেশবপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী রফিকুল ইসলামের নৌকা মার্কার নির্বাচনী পথসভা বুধবার বিকালে অনুষ্ঠিত হযেছে। শহরের কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠেকেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রহুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ।

কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার পরিচালনায় বক্তব্য রাখেন নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সহ-সভাপতি আব্দুল মজিদ, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন , কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এইচ এম আমির হোসেন, সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, এ্যাডভোকেট মিলন মিত্র, উপজেলা মহিলা লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল ,উপজেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা ছাত্রলীগের আহŸায়ক কাজী আজহারুল ইসলাম মানিক প্রমূখ। প্রধান অতিথি বিএম মোজাম্মেল হক তার বক্তব্য বলেন বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছেতাই আপনারা আগামী ২৮ ফেব্রæয়ারি সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আসবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন