হোম খেলাধুলা কেন্দ্রীয় চুক্তি থেকে এ প্লাস ক্যাটাগরি বাদ দিচ্ছে বিসিবি

কেন্দ্রীয় চুক্তি থেকে এ প্লাস ক্যাটাগরি বাদ দিচ্ছে বিসিবি

কর্তৃক Editor
০ মন্তব্য 52 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
তিন ফরম্যাটেই খেলে এমন ক্রিকেটার জায়গা পান কেন্দ্রীয় চুক্তির এ প্লাস ক্যাটাগরিতে। তবে বর্তমান এমন ক্রিকেটার নেই বাংলাদেশ দলে। আর তাই আসন্ন পুরুষদের কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে এ প্লাস ক্যাটাগরি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটি ২০২৬ সালের জন্য ২৭ জন ক্রিকেটারের একটি তালিকা তৈরি করেছে। এই তালিকায় থাকা ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে রাখার কথা ভাবছে ক্রিকেট বোর্ড। তালিকা ও নতুন বেতন কাঠামো এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। তবে আগের মতো এবার আর এ প্লাস ক্যাটাগরি থাকছে না বলে জানা গেছে।

২০২৫ সালে বিসিবি কেন্দ্রীয় চুক্তির কাঠামোতে পরিবর্তন আনে। তখন টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিভিত্তিক গ্রেডিং বাদ দিয়ে পাঁচটি ক্যাটাগরি চালু করা হয়। সেগুলো হলো এ প্লাস, এ, বি, সি ও ডি।

বিসিবির ডেভেলপমেন্ট বিভাগের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘এ বছর কেন্দ্রীয় চুক্তিতে কোনো এ প্লাস ক্যাটাগরি রাখা হচ্ছে না। এই মুহূর্তে আমাদের কোনো ক্রিকেটারই তিনটি ফরম্যাটে নিয়মিত খেলছে না। এটি এ প্লাস ক্যাটাগরিতে থাকার একটি শর্ত ছিল। আমরা ২৭ জন ক্রিকেটারের তালিকা করেছি। এখন বোর্ডের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছি।’

২০২৫ সালে ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে এবারের তালিকায় তিনি নেই। ইতোমধ্যে সব ফরম্যাট থেকেই অবসর নিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। অভিজ্ঞ ক্রিকেটার আগের তালিকায় থাকা বাকি ২১ জন ক্রিকেটার নতুন তালিকায় জায়গা ধরে রেখেছেন।

এর বাইরে নতুন করে ছয়জন ক্রিকেটারকে তালিকায় যুক্ত করা হয়েছে। তারা হলেন শামীম পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম এবং হাসান মুরাদ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন