হোম অন্যান্যসারাদেশ কৃষি বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় : খাদ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক :

খদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশে আছে কৃষি। কৃষিকে বাদ দিয়ে এ দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।

আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নের ফুটকইল থেকে খেড়ন্দা পর্যন্ত এইচবিবি রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। এ দেশের মাটিতে যখন যেটা ফলানো হয়, তখন সেটা হয়। আর এর কারিগর কৃষক ভাইয়েরা। এ জন্য সরকার কৃষিকে গুরুত্ব দিয়েছে। বিনামূল্যে প্রতি বছর সার, বীজসহ কৃষি প্রণোদনা দিয়ে যাচ্ছে সরকার।’

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা সামাজিক উন্নয়ন—যেকোনো সূচকে বাংলাদেশের অগ্রগতি অভূতপূর্ব। সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্যতা হ্রাস, মাথাপিছু আয় বৃদ্ধিসহ সব ক্ষেত্রই বিশ্বে বাংলাদেশ এক বিস্ময়ের নাম।’

মন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুকন্যার দূরদর্শী নেতৃত্বের কারণেই সব প্রতিকূলতা মোকাবিলা করে দেশের উন্নয়ন অব্যাহত রাখা সম্ভব হয়েছে। এর ফলে বদলে গেছে মানুষের জীবনমান।’

তাই আগামীতে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী উপজেলা চত্বরে টেনিস কোর্টের উদ্বোধন এবং নারীদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের ১৬-১৭ ব্যাচের ১০০ জন প্রশিক্ষণার্থীর মাঝে চেক ও সনদপত্র প্রদান করেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন