হোম খুলনানড়াইল কৃষকের ধান কেটে কার্যক্রম উদ্বোধন করলেন নড়াইল -২ আসনের এমপি বাচ্চু

কৃষকের ধান কেটে কার্যক্রম উদ্বোধন করলেন নড়াইল -২ আসনের এমপি বাচ্চু

কর্তৃক Editor
০ মন্তব্য 69 ভিউজ

মোস্তফা কামাল:

নড়াইলে প্রতি বছরের ন্যায় বছরও কৃষকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দরিদ্র কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়ার লক্ষ্যে বিশেষ স্বেচ্ছাশ্রম কার্যক্রমের সূচনা করেছে দলটি। শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রামের একটি বিস্তীর্ণ মাঠে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নড়াইল জেলা আমীর নড়াইল আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান কাটা কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনকালে এমপি আতাউর রহমান বাচ্চু বলেন, “কৃষক আমাদের অর্থনীতির মেরুদণ্ড। শ্রমিকের সংকট বা আর্থিক অভাবের কারণে কোনো কৃষকের কষ্টার্জিত ফসল যেন মাঠে নষ্ট না হয়, সে লক্ষ্যে আমরা এই উদ্যোগ নিয়েছি। কৃষকের কষ্ট লাঘবে সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা উচিত। ধরনের স্বেচ্ছাশ্রমমূলক উদ্যোগ গ্রামীণ সহমর্মিতা মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ধান কাটা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন,সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন, ৫নং শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ খিয়াম উদ্দিন,উপসহকারী কৃষি কর্মকর্তা,জাহিদ শাকিল,স্থানীয় জামায়াত নেতা রেজাউল করিম, আব্দুর রহিম জিল্লুর রহমানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

স্থানীয় জামায়াত নেতারা জানান, ধান কাটার এই ভরা মৌসুমে অনেক অসহায় কৃষক শ্রমিক সংকটের কারণে বিপাকে পড়েন। তাদের সহায়তায় শাহাবাদ ইউনিয়নের বিভিন্ন ব্লকে ভাগ হয়ে জামায়াতের কর্মীরা স্বেচ্ছায় ধান কেটে দেবেন। পুরো মৌসুমজুড়ে দলজিৎপুরসহ পার্শ্ববর্তী এলাকার অসচ্ছল কৃষকদের ধান ঘরে তুলে না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন