মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষি, বিদ্যুৎ, শিক্ষা, অবকাঠামোসহ নানা ক্ষেত্রে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। জননেত্রী শেখ হাসিনা সরকারের যুগান্তকারি পদক্ষেপে কৃষি সেক্টরে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। দেশে কৃষকদের ভাগ্যর পরিবর্তন ঘটেছে এ সরকারের আমলে।
আজ কৃষকদের সারের পিছনে ঘুরতে হয়না, কোন বাঁধা ছাড়াই সার কৃষকদের দোর গড়ায় পৌছে গেছে। সার, বীজ ও অর্থ দিয়ে প্রান্তিক কৃষককদের প্রণোদনা দেওয়া হচ্ছে। শুধু কৃষিক্ষেত্রে নয়; বিদ্যুৎ, শিক্ষা, অবকাঠামোসহ বিভিন্ন সেক্টরে আজ প্রভূত উন্নয়ন ঘটেছে।
শুক্রবার সন্ধ্যায় মণিরামপুরের শ্যামকুড় ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি সুকৃতি বিশ্বাস।
এ সময় প্রধান অতিথি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বগুণে দেশের উন্নয়নের রোল মডেল বিশ্বের বিভিন্ন দেশ গ্রহন করছে। দেশ আজ মধ্যমায়ের দেশে পরিনত হয়েছে। সরকারের উন্নয়নমুখী নানা পরিকল্পনার সুফল এখন মানুষের দোরগোড়ায়। শহরের সকল নাগরিক সুবিধা গ্রামে পৌছে দিতে জননেত্রী শেখ হাসিনা সরকার নানা প্রকল্প গ্রহন করে তা বাস্তবায়ন হচ্ছে।
বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে এক অপ্রতিরোধ্য গতিতে। সব প্রতিবন্ধকতা সমস্যা-সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্র পা দিয়াছে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, প্রধান বক্তা ছিরেন জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক অ্যাড. মোশাররফ হোসেন।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আবুল ইসলাম, ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী আলমগীর হোসেন, আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয় সম্পাদক অজিত কুমার ঘোষ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন, সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান মণিরুজ্জামান মনি।
শ্যামকুড় ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক ওয়াহিদ মোরাদ সাগরের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, স্থানীয় আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, ইউপি সদস্য ইকরামুল কাবির, যুবলীগ নেতা মহিদুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি মঈন হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে ইউনিয়ন কৃষকলীগের কমিটি বিলুপ্ত করে দ্বিতীয় অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ওয়াহিদ মোরাদ সাগরকে সভাপতি ও গোলাম মোস্তফাকে সাধারন সম্পাদক ঘোষণা করা হয়।
এ সময় সিনিয়র সহ-সভাপতি পংকজ দেবনাথ ও যুগ্ম সম্পাদক হিসেবে হায়দার আলীর নাম ঘোষনা করা হয়। পরবর্তিতে ৬১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আবুল ইসলাম।
