কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার চর কামালপুর গ্রামে প্রখ্যাত মুহাদ্দিছ পীরে কামেল হযরত শাহ্ সুফী মাওলানা আব্দুল হক (রহঃ) এর ১৩৩ তম জন্মদিন উপলক্ষে ৪ দিন ব্যাপি ওরস শুরু হয়েছে ১৪ মার্চ সোমবার থেকে।
ভারতের আলীগড় বিশ্ববিদ্যালয় হতে স্বর্ণ পদক প্রাপ্ত চিকিৎসক ও আধ্যাত্বিক সাধক আব্দুল হক এর ছেলে সুলতান উদ্দিন ভূঁইয়া ওরফে ঠুলি মৌলভী (৮৫) দীর্ঘদিন ধরে তার বাড়ির মাজারে পাগল ও মানষিক বিকারগ্রস্থ রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন। এ পর্যন্ত তার হাত দিয়ে প্রায় ৫ হাজারের মত পাগল ও মানষিক রোগী সুস্থ হয়েছে বলে জানা যায়। গাছ- গাছালী দিয়ে চিকিৎসা, খাদ্য তালিকায় নিয়ম শৃঙ্খলা তৈরি সহ ক্ষতিকর খাবার খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে চিকিৎসা করে থাকেন তিনি। সে সাথে পর্যাপ্ত পরিমান পানি পান করতে রোগীদের উৎসাহিত করে থাকেন তিনি।
পাগল ও মানষিক রোগ নিরাময়ের জন্য কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা সহ দেশের বিভিন্ন জেলা- উপজেলা থেকে রোগীরা এখানে চিকিৎসা নিতে ভীর জমায়।
কথিত আছে, পাবনা ফেরত পাগল রোগীর চিকিৎসা করে থাকেন ঠুলি মৌলভী। পাবনা ফেরত অসংখ্য রোগী তার কাছ থেকে চিকিৎসা নিয়ে বর্তমানে সুস্থ অবস্থায় জীবন- যাপন করছেন।
ঠুলি মৌলভী বলেন, ৫০ বছর ধরে আমি পাগল, মানষিক রোগী, প্যারালাইসিস রোগীসহ বিভিন্ন রোগীদের চিকিৎসা করে আসছি। এ পর্যন্ত আমার কাছ থেকে চিকিৎসা নিয়ে ৪/৫ হাজার পাগল সুস্থ হয়ে স্বাভাবিক জীবন- যাপন করছে।
সরেজমিনে মাজারে গিয়ে কথা হয় ৪/৫ জন লোকের সাথে। যারা এক সময় পাগল ছিলো। ঠুলি মৌলভীর চিকিৎসার পর এখন তারা সম্পূর্ণ সুস্থ আছেন।
