কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর মোঃ মিছবাহুল ইসলামকে গণ- প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পলী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগ, ইউনিয়ন পরিষদ- ১ শাখার সিনিয়র সহকারী সচিব মোঃ আবুজাফর রিপন এর ১৫ ডিসেম্বর স্বাক্ষরিত এক আদেশের বলে সাময়িক বরখাস্ত করা হয়।
জানা যায়, ভিজিডি কর্মসূচীর খাদ্যশস্য বিতরণে অনিয়মের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসক কিশোরগঞ্জ এর সুপারিশ মোতাবেক স্থানীয় সরকার বিভাগের ১৫ ডিসেম্বর ১৩৭৫ নং স্বারকের প্রজ্ঞাপনে জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ব্যাপারে চেয়ারম্যান মীর মোঃ মিছবাহুল ইসলাম সংকল্পকে বলেন, আমি কোন চিঠি পাইনি এখনো। তাই এ বিষয় নিয়ে কোন কথা বলতে চাইনা।
s
