কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীতকরণ ও বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উৎযাপন উপলক্ষে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে বিদ্যালয় প্রাঙ্গণে। আজ ৩০ জানুয়ারী রোজ শনিবার বেলা ১ টায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি লায়ন জিতেন্দ্র লাল ভৌমিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ইয়াছির মিয়া।
অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত সচিব (অবঃ) ডঃ মোঃ এমদাদুল হক, অধ্যাপক মোঃ শাহ্ আলম, সাঈদা খানম মুক্তা সহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক সহ সুশীল সমাজের লোকজন।
এরপর ছাত্রী মিলনায়তন, একাডেমিক ভবন এর ভিত্তি প্রস্তর উদ্ভোদন করা হয়।
s
