হোম ফিচার কুমিল্লায় দুই ট্রেনের সংঘর্ষে ৯ বগি লাইনচ্যুত, আহত ৩০

কুমিল্লার হাসানপুরে মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে যাত্রীবাহী ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, নাঙ্গলকোটের হাসানপুরে মালবাহী একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী যাত্রীবাহী সোনার বাংলা ট্রেন মালবাহী ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনটির নয়টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানান ওসি।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন