কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
অভিযান চালিয়ে র্যাব কিশোরগঞ্জ শহরে ২৮ লাখ টাকার ৭টি তক্ষক সহ মোঃ খোরশেদ আলম (৩৪), নামে এক পাচারকারীকে আটক করেছে।
বুধবার মধ্যরাতে কিশোরগঞ্জ শহরের তারাপাশা এলাকায় অভিযান চালিয়ে এ ৭টি তক্ষক সহ পাচারকারী মোঃ খোরশেদ আলমকে আটক করা হয়।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত সোয়া ১২টায় অভিযান চালিয়ে ৭টি তক্ষক ও পাচারকারী মোঃ খোরশেদ আলমকে আটক করা হয়েছে। তক্ষকগুলো সিলেট জেলার শায়েস্তাগঞ্জ এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয় করে আসছিল খোরশেদ।
প্রতিটি তক্ষক ২০ হাজার টাকায় ক্রয় করে প্রতিটি তক্ষক ৪ লাখ টাকা মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় বন্যপ্রাণী সংরক্ষন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
s
