কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের বিন্নাটি ইউনিয়নের দনাইল গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরজু মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ২৫ জানুয়ারি সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে বাড়ির পার্শ্ববর্তী জমিতে ধানে সার দিতে যান আরজু মিয়া।
সে সময় পাশে বিদ্যুতের খুঁটি থেকে তার ছিড়ে জমিতে পড়ে থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
s
