হোম অন্যান্যসারাদেশ কালীগঞ্জে কিশোর কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটি সভা ও ক্রীড়া সামগ্রী প্রদান

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

কালীগঞ্জে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নহীন কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় (সি.এম.সি) ক্লাব ম্যানেজমেন্ট কমিটির প্রথম পর্যায়ের সভা ও ক্রীড়া সামগ্রী ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৬ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় উপজেলা ল্যাবরেটরী স্কুলের হলরুমে ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভায় সভাপতিত্ব করে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।

তিনি বলেন শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য খেলাধুলা, সঙ্গীত, কবিতা আবৃতি, সাহিত্য চর্চার মাধ্যমে নিজেদেরকে উপস্থাপন করতে পারে এবং কিশোর কিশোরী ক্লাবে তাদের সেই সুযোগ রয়েছে।

তিনি বলেন শিশুদের মানবিক হতে হবে এবং সেই শিক্ষা দিতে হবে। বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে গতি আমাদের জীবন ধারাকে পাল্টে দিয়েছে। আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে ইট, কাঠ, পাথরের মত জীবন যাপন করছি। এটা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। আমরা যে যান্ত্রিক হয়ে যাচ্ছি, আগামীতে হয়তো রোবট আমাদেরকে খাওয়া দাওয়া চলা ফেরা জীবন যাপন সব কিছুই নিয়ন্ত্রন করবে।

কালীগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্না চক্রবর্তী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কালীগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, নলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনেয়ারুল ইসলাম, বিষ্ণুপুর সংরক্ষিত মহিলা সদস্য লাইলী পারভীন, চাম্পাফুল ইউনিয়ন ক্লাবের শিক্ষক বিল্পব সরকার প্রমূখ।

অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক কিশোর কিশোরী ক্লাব সদস্যদের মধ্যে ক্রীড়া সামগ্রী ক্যারামবোর্ড, দাবা, লুডু, বাইসাইকেল, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, কলস, জগ, গ্লাস সহ অন্যান্য উপহার সামগ্রী প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন