হোম অন্যান্যসারাদেশ কালীগঞ্জ বাজারে নতুন ব্রীজ, জনসাধারনের চলাচলের জন্য বাইপাস কাঠের সেতুতে বাড়ছে ইভটিজিং, যৌন হয়রানি

ঝিনাইদহ অফিস :

কালীগঞ্জ বাজারে নতুন ব্রীজ, জনসাধারনের চলাচলের জন্য বাইপাস কাঠের সেতুতে বাড়ছে ইভটিজিং, যৌন হয়রানি । আলোর ব্যবস্থা না থাকায় চলাচলে বাড়ছে ভয়,ছিনতাই কারীর আশংকা জনমনে,বৃষ্টি হলে মেঠো পথে চলাচলে বিঘ্ন। স্থানীয় জনপ্রতিনিধী ও প্রসাশনের কাছে বিষয়টি সমস্যা সমাধানে সাধারণ মানুষের অনুরোধ।

মধুগঞ্জ বাজার কালীগঞ্জ চিত্রা নদীর উপর নতুন ব্রীজ এর কাজ চলমান থাকায় বাজারের ভিতর কালীবাড়ী মোড় ও ইউনাইটেড সু এর সামনে থেকে রাস্তা বন্ধ করে দিয়েছে ব্রীজ নির্মাণ কতৃপক্ষ। জন সাধারণের চলাচলের জন্য বাইপাস রাস্তা তৈরি হয়েছে ব্রীজের ২০০ মিটার দূরে। এতে দেখা দিয়েছে যৌন হয়রানি ও ইভটিজিং। স্কুল কলেজ মাদ্রাসা যাওয়া আসা ও ছুটির পর কিছু বখাটে ছেলে ব্রীজের উপর দাড়িয়ে ইভটিজিং করছে বিড়ি সিগারেট খাচ্ছে অশ্লিল কথা বলছে এমন অভিযোগ পাওয়া গেছে।

প্রাইভেট কোচিং শেষ করে কোন কোন ছাত্রী একা একা এ পথে আসতে ভায়ও পাচ্ছে?

বিশেষ করে সন্ধ্যার পর এই রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যাবস্থা না থাকায় চলাচলের জন্য মানুষ ভয় পাচ্ছে। অনেকে আশংকা করছে রাতের বেলাই এই রাস্তায় চলাচল করলে ছিনতাই কারীর কবলে পড়তে হবে এবং নানা ভয়ের আশংকয় ভুগছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

গত কাল এমন ইভটিজিং এর ব্যবহারের পর থানায় অভিযোগ করলে কালীগঞ্জ থানা পুলিশের সদস্যরা নিরাপদ চলাচলের জন্য দায়িত্ব পালন করে দেখা গিয়েছে।

এদিকে কালীগঞ্জ বাজারের নতুন ব্রীজ নির্মান করতে প্রায় ১৫ কোটি টাকা ব্যায়ে ও ১৬ মাস সময়ে নির্মাণ কাজ শেষ হবে বলে ঠিকাদারি কোম্পানি জানিয়েছেন, এতে করে ব্রীজের দু পাশের প্রায় ১৫০ টির বেশি দোকান ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্হ হয়েছেন হতাশা আর অভাবে দিন কাটছে ব্রীজের দুপাশের দোকান ও প্রতিষ্ঠানের কর্মচারীদের ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন