নড়াইল অফিস :
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে এক যৌন নিপিড়নের অভিযোগ উঠেছে। ১৩ জানুয়ারী বুধবার রাতে উপজেলার চরমধুপুর গ্রামে ওই ঘটনা ঘটে ।
ওই ঘটনায় উপজেলার বাগুডাঙ্গা গ্রামের আামিনুর কাজীর (৩০), বিরুদ্ধে আজ বৃহস্পতিবার নড়াগাতি থানায় একটি মামলা দায়ের হয়েছে। আমিনুর বাগুডাঙ্গা গ্রামের মৃত রতন কাজীর ছেলে।
পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যা ৭ টার দিকে আমিনুর কাজী গাছ কেনার অজুহাতে ওই গৃহবধুর বাড়িতে যায় এবং তাকে বাড়িতে একা পেয়ে আমিনুর তার উপর যৌন নিপিড়নের চেষ্টা চালায়।
এ সময় গৃহবধুর আর্ত চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে । লম্পট আমিনুর, পালিয়ে যায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেছেন, নিপিড়নের শিকার গৃহবধুর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে আমরা আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছি।
s
