কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপনে বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে কালিগঞ্জ সোহওয়ার্দী পার্ক শহীদ মিনারে রাত ১২:১ মিনিটে পুষ্পস্তবক অপর্ন, সকালে সূর্য উদয়ের সাথে সাথে সকল সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ মাদ্রাসা ও অন্যান্য প্রতিষ্ঠানের জাতীয় পাতাকা অর্ধ-নমিত ও উত্তোলন, ভোরে প্রভাত ফেরী সহকারে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনারে পুষ্পমাল্য অপর্ন।
সকাল ৯টায় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নান্দনিক হস্তাক্ষর লেখা প্রতিযোগিতা, ৩য় শ্রেণি হতে পঞ্চম শ্রেনি পর্যন্ত ক গ্রুপ, ৬ষ্ঠ শ্রেণি হতে ১০ম শ্রেণি পর্যন্ত খ গ্রুপ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ৩য় শ্রেণি হতে ৫ম শ্রেনি পর্যন্ত ক গ্রুপ বিষয় শহীদ মিনার, ৬ষ্ঠ শ্রেণি হতে ১০ম শ্রেনি পর্যন্ত খ গ্রুপ, বিষয় প্রভাত ফেরী। সকাল সাড়ে ৯টায় রচনা প্রতিযোগিতা, অষ্টম শ্রেনি হতে দশম শ্রেনি পর্যন্ত ক গ্রুপ, ষষ্ঠ শ্রেনি হতে দশম শ্রেণি পর্যন্ত খ গ্রুপ, রচনার বিষয় ২১ শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা, একাদশ দ্বাদশ শ্রেণি। বিষয় ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা।
বাদ জোহর সকল মসজিদে ভাষা শহীদদের রুহের মাগফিরাতের জন্য নিজ নিজ ব্যবস্থাপনায় প্রার্থনার আয়োজন। সুবিধা মত সময়ে সকল মন্দির, গীর্জা ও অন্যান্য উপসানালয়ে বিশেষ প্রার্থনা। সকাল ১১টায় আলোচনা সভা ও দেশত্ববোধক গানের প্রতিযোগিতা। সকল কর্মসূচী বাস্তবায়নের জন্য কয়েকটি উপ কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সকল কর্মসূচীতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত ও কর্মসূচীর বাস্তবায়নের জন্য আহবান জানিয়েছে।
