কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগীতায় প্রাণী সম্পদ ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে প্রাণীসম্পদ এবং ডেয়রী উন্নয়ন প্রকল্পের অর্থায়নে বুধবার (১৬ ফেব্রুয়ারী) বেলা ১টায় উপজেলা পরিষদ মাঠে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার মনোজিৎ মন্ডল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, ধলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন, উপজেলা ডেইলি অ্যাসোসিয়েশন এর সভাপতি গোলাম রহমান, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ,কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নাজমুল হুদা।
উপজেলা প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় পৃথক ভাবে প্রাণী সম্পদ সংশ্লীষ্ট ১৮ টি স্টল শোভা পেয়েছে। উপজেলা প্রাণিসম্পদ মেলায় ইনস্টল এ অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
কালীগঞ্জ উপজেলার প্রাণিসম্পদ এর সার্বিক তত্ত্বাবধানে গরু খামারি, হাঁস মুরগি সহ বিভিন্ন খামারিদের প্রাণিসম্পদের গুণগত মান রক্ষা, উৎপাদন বৃদ্ধিতে মেলার মাধ্যমে সাধারণ খামারিদের কে উদ্বুদ্ধ করতে এই প্রদর্শনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আমিষের চাহিদা মিটিয়ে এলাকা থেকে বাইরে গরু হাঁস-মুরগি দুধ ও ডিম রপ্তানি করা হবে।
