কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
কালিগঞ্জ উপজেলার দূদলী গ্রামে নির্বাচন পরিবর্তী পূর্ব শত্রুতার জের ধরে শেখ রুহুল আমিন (৩৮) নামের এক ব্যাক্তিকে জোর করে চোখ তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ১০ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে।
এঘটনায় সৈয়েদ মাহাফুজ আলী বাদী হয়ে ৫ জনকে আসামী করে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। মারাত্বক জখমী ব্যাক্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
থানার এজাহার সূত্রে জানাগেছে, কালিগঞ্জ উপজেলার দূদলী গ্রামের শেখ কাশেম এর ছেলে রুহুল আমিন সাথে পূর্ব শত্রুতার জের হিসাবে একই গ্রামের মীর এশরাক আলীর ছেলে মীর মনোয়ার আলী তিতু (৪২) মীর মোজাফ্ফার আলী লিটো (৪৫), মীর শাহিনুর আলী (৩৮), মীর মমতাজ আলী (৫০) ও মীর মনোয়ার আলী তিতুর স্ত্রী মোছাঃ ছায়রা খাতুন (৩৫) দলবন্ধ হয়ে শেখ রুহুল আমিনকে এলোপাতাড়ী ভাবে মারপিট করে।
এক পর্যায়ে তাকে জাপটে ধরে রেখে ১নং আসামী মীর মনোয়ার আলী তিতু রুহুল আমিনের বাম চোখের মাঝখানে ছুরি দিয়ে গুতো মেরে ছোখ তুলে নেয়। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এসময় তার কাছে থাকা মৎস্য ঘের খরিদ করা বাবদ ৮০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। মারাত্বক অসুস্থ্য অবস্থা রুহুল আমি খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎধীন রয়েছে তার পরিবারের পক্ষ থেকে আসামীদে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জনিয়েছে।
