কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
কালিগঞ্জ উপজেলা ল্যাবরেটরী স্কুলের পরিচালনা কমিটির সভা ১৩ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম এর পরিচালনায় সভায় স্কুলের শিক্ষক নিয়োগ, ২০২২ সালে শিক্ষবর্ষে শিক্ষার্থী ভর্তি ও স্কুলের অবকাঠামো উন্নয়ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সদস্য মোঃ মাহাবুবর রহমান, শেখ সাইফুল বারী সফু, শেখ হোসাইন আহমেদ গোলাম, সুকুমার দাশ বাচ্চু, আব্দুল হামিদ, সহকারী শিক্ষক দুলাল চন্দ্র বাছাড়, মজিবুল হক প্রমুখ।
