হোম জাতীয় কাগজের ভাঁজে দেশে ঢুকল ভয়ংকর মাদক

জাতীয় ডেস্ক :

এবার অভিনব কায়দায় মাদক এলএসডির চালান ঢুকল দেশে। বিমানবন্দরের নিরাপত্তা চৌকি পার হয়ে গেলেও বিক্রির সময় ধরা পড়ল র‍্যাবের হাতে।

শনিবার দিবাগত রাতে রাজধানীর কদমতলী এলাকার মাতুয়াইল থেকে দক্ষিণ আফ্রিকা প্রবাসী মোহাম্মদ রায়হানকে গ্রেফতার করে র‍্যাব। রোববার (১০ এপ্রিল) বিকেলে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানায় সংস্থাটি।

দেখলে মনে হবে কোনো প্রয়োজনীয় কাগজপত্রের একটি ফাইল। কিন্তু এই ফাইলেই কাগজের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড বা এলএসডি মিশ্রিত রঙিন প্রিন্টেড ব্লট পেপার স্ট্রিপ। ছোট ছোট একটি স্ট্রিপের দাম ৮ হাজার টাকা।

ভয়ংকর মাদক এলএসডির এমন ৯৬ পিস স্লিপ, ক্রেডিট কার্ড ও ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সসহ দক্ষিণ আফ্রিকার প্রবাসী মোহাম্মদ রায়হানকে গ্রেফতার করে র‍্যাব। আফ্রিকা থেকে আসার সময় রায়হান তার কাগজপত্রের ফাইলের মধ্যে অভিনব কায়দায় ভয়ানক মাদক নিয়ে আসে বাংলাদেশে। নিয়ে আসা মাদকের একটা বড় অংশ ডিজিটাল পদ্ধতি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিক্রি করে ফেলেছে বলে দাবি র‍্যাবের।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১০ এর অধিনায়ক মাহফুজুর রহমান বলেন, ২২ মার্চ বাংলাদেশে আসেন দক্ষিণ আফ্রিকার প্রবাসী মোহাম্মদ রায়হান। সঙ্গে করে নিয়ে আসেন ২০০টি এলএসডির স্ট্রিপ।

তিনি বলেন, ডিজিটাল পদ্ধতি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সে ব্যবসা পরিচালনা করত। এমনকি তার হোয়াটসঅ্যাপ একাউন্টটি দক্ষিণ আফ্রিকার একটি নম্বরে নিবন্ধন করা। সেই নম্বর দিয়ে দেশে অন্য একটি ফোনের হটস্পট দিয়ে ইন্টারনেট সুবিধা নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করত।

অভিযুক্ত রায়হানের বিরুদ্ধে তার গ্রামের বাড়ি ফেনী জেলার সোনাগাজী এলাকায়ও একটি মামলা রয়েছে বলে জানায় র‍্যাব। এর আগে ২০১৩ সালে রায়হান পাড়ি জমান দক্ষিণ আফ্রিকায়।

 

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন