পিরোজপুর অফিস :
পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কাউখালী উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলন হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি সুভাস চন্দ্র সরকার।
সম্মেলনে সভাপতিত্ব করেন স্থানীয় হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার আহবায়ক সুনীল চন্দ্র কুন্ডু। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এ.কে,এম আব্দুস শহীদ, সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার চক্রবর্তী, জেলা মহিলা ঐক্য পরিষদের আহবায়ক দোলা গুহ, অ্যাডভোকেট দিলীপ কুমার মাঝি,চন্দ্র শেখর হালদার, জ্যোতির্ম্ময় চক্রবর্তী রতন সহ স্থানীয় কয়েকজন নেতা বক্তব্য দেন।
সম্মেলন শেষে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট পরিতোষ সমাদ্দার কে সভাপতি ও জ্যোতির্ম্ময় চক্রবর্তী রতন সাধারণ সম্পাদক মানিক লাল কর যুগ্মসাধারণ সম্পাদক আশিস মজুমদার যুগ্ন সাধারন সম্পাদক সুমন ব্রাহ্ম কে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।
