হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় স্বাস্থ্য কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় উপজেলা পরিবার পরিকল্পনার কার্যালয়ের আয়োজনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭(সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মে) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা- কলারোয়া সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ।

বক্তব্যে তিনি মাতৃস্বাস্থ্যসেবা উপর গুরুত্বারোপ করে বলেন, ‘সুস্থ্য সন্তানের জন্য সুস্থ্য মা জরুরী। গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা যত সুরক্ষিত থাকবে ভূমিষ্ট সন্তান তত পরিপুষ্ট থাকবে। তিনি প্রান্তিক জনগোষ্ঠিকে স্বাভাবিক প্রসব সেবা প্রদানে সচেষ্ট থাকতে হবে, এবং তাদেরকে সচেতন করতে হবে। কর্মশালার উপস্থাপক ছিলেন প্রোগ্রাম ম্যানেজার ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক (এমসিএইচ মাতৃস্বাস্থ্য) ডা.জাহাঙ্গীর আলম প্রধান।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কানিজ ফাতিমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এডি কট মতিউর রহমান, সাতক্ষীরা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক রওশন আরা জামান, সহকারী পরিচালক ডা.বিএম দ্বীন মোহাম্মাদ খোকা, সহকারী পরিচালক গাজী বসির আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা,ভারপ্রাপ্ত কর্মকর্তা( তদন্ত) হাফিজুর রহমান সহ সূধিবৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডা.মাহবুবুর রহমান, ডা.লিপিকা বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, সাংবাদিক শেখ মোসলেম আহম্মেদ, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, এসএম জাকির হোসেন, জাহিদ হোসেনসহ জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কয়লা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক কামাল হোসেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন