হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় ‘মুজিব জন্মশতবর্ষ বার্ষিক বহিঃক্রীড়া’ র আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমপি মুস্তফা লুৎফুল্লাহ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়া সরকারি কলেজে ‘ মুজিব জন্মশতবর্ষ বার্ষিক বহিঃক্রীড়া- ২২’র আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ।

বক্তব্যে তিনি বলেন, শারীরিক গঠন ও মানসিক বিকাশ সাধনে খেলাধুলায় সহায়ক ভূমিকা পালন করে। তিনি পড়াশুনার সাথে সাথে শিক্ষার্থীদেরকে খেলাধূলায় মনোযোগী হয়ে দেশের গৌরব অর্জনে নিজেকে সু- নাগরিক হিসাবে গড়ে তোলার আহবান জানান। কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস,এম আনোয়ারুজ্জামান’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রুলী বিশ্বাস ও থানার অফিসার ইনচার্জ( ওসি) নাসির উদ্দীন মৃধা।

কলেজের প্রভাষক টি,এম মঞ্জুর আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ডি,এম শাহনাওয়াজ আলম, ক্রীড় কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক মোঃ সবুর, সহযোগী অধ্যাপক ফারুক হোসেন, প্রভাষক শেখ শরিফুল ইসলাম সহ শিক্ষক- কর্মচারী, সূধি ও শিক্ষার্থীবৃন্দ। সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কলেজের আইসিটি প্রভাষক সাদনান সাকিব, কন্ঠ শিল্পী শিক্ষার্থী ফারিয়া মেহজাবিন মাহিমা ও পূর্নিমা সরকার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন