কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম শুভ জন্মদিন কলারোয়ায় পালিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বুধবার(২৮ সেপ্টেম্বর) বেলা ১২ টায় আনন্দঘন পরিবেশে কেটে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানান হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) হাফিজুর রহমান, সিনিয়র মৎস্য অফিসার রবীন্দ্র নাথ মণ্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, সনাতন ধর্মীয় নেতা সিদ্ধেশ্বর চক্রবর্তী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী ও সূধিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক বেল্লাল হোসেন।
বক্তারা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারীদের উন্নয়ন সহ দেশ গঠনে সফল নেতৃত্বের প্রশংসা করে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
