হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দীপক শেঠ,কলারোয়া (সাতক্ষীরা) :

কলারোয়ায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সোমবার (৪ জানুয়ারী) সন্ধ্যায় পশুহাট মোডস্থ আ’লীগ কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

বিশেষ অতিথি ছিলেন, আ’লীগ মনোনীত নৌকা প্রতিকের পৌর মেয়র পদপ্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল।

সভায় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফাহিমের, সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা আব্দুস সালাম, পৌর আ’লীগ নেতা সহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আশিকুর রহমান মুন্না,ছাত্রলীগ নেতা জহুরুল ইসলাম টিটু, রাজু হোসেন, সাজিদসহ ছাত্রলীগ নেতৃবন্দ। সব শেষে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে কেক কাটা হয়।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন