হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় কেঁড়াগাছিতে ব্রম্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা পরিদর্শনে  নবাগত ওসি নাসির উদ্দিন মৃধা

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় সীমান্তবর্তী শ্রীশ্রী ব্রম্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা পরিদর্শন করলেন থানার নবাগত অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা।  রবিবার( ২ জানুয়ারী) সন্ধ্যায় ভারত-বাংলাদেশ সীমান্তঘেঁষা কেঁড়াগাছি ইউনিয়নের কেঁড়াগাছিতে সনাতন ধর্মলম্বীদের তীর্থস্থান শ্রীশ্রী ব্রম্ম্য হরিদাস ঠাকুরের জন্মভিটা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক(তদন্ত)

হাফিজুর রহমান, ঠাকুরের জন্মভিটা আশ্রমের সভাপতি অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্র, আশ্রম কমিটির কর্মকর্তা মাস্টার উত্তম কুমার পাল সহ আশ্রমের সদস্য,ভক্তবৃন্দ ও সূধিবৃন্দ। পরিদর্শন শেষে উপস্থিত আশ্রম সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে নবাগত থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, সনাতন ধর্মের নামাচার্য ঠাকুরের প্রদর্শিত পথে  মানব ধর্মে দিক্ষিত হয়ে অনুসারীদের দেশ ও জাতির মঙ্গলে কাজ করে যেতে হবে। তিনি সীমান্তে শান্তি – শৃংখলা, চোরাচালান, মাদক, বাল্যবিবাহ, নারী-শিশু পাচার সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম রোধে পুলিশকে সহযোগীতা করার আহবান জানান।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন