হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় কুশোডাঙ্গা ইউনিয়নে শাকদাহ বাজারে আ’লীগ কর্মীদের মতবিনিময় সভা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় কুশোডাঙ্গা ইউনিয়নে শাকদাহ বাজারে আ’লীগের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় শাকদাহ বাজারে অস্থায়ী আ’লীগ কার্যালয়ে কর্মী ও স্থানীয় ব্যক্তিদের সাথে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি-সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনে দলীয় কর্মীদের প্রত্যাশিত প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন।

সভায় কুশোডাঙ্গা ইউপি’র চেয়ারম্যান আ’লীগ নেতা আসলামুল আলম আসলামের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সভাপতি আশিকুর রহমান মুন্না,আ’লীগ নেতা আবু বক্কর ছিদ্দিক লাভলুসহ অসংখ্য আ’লীগ নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা, প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ২০২৩ সালে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীকে জয়ী করতে সর্ব স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের কাজ করার আহবান জানান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন