হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় ইলিশপুরে অপ্রাপ্ত বয়স্ক কন্যার পিতার মুচলেকা গ্রহন করে বাল্য বিবাহ বন্ধ

দীপক শেঠ, কলারোয়া :

কলারোয়া পল্লীতে মুচলেকা গ্রহন করে এক বাল্য বিবাহ রোধ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে। সূত্র জানায়, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ইলিশপুর গ্রামের শওকত আলীর ৮ ম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী (১৪ বঃ) কে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য সকল প্রস্তুতি গ্রহন করা হয়।

গোপন সূত্রে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাসের নির্দেশনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারের তদারকিতে তাৎক্ষনিকভাবে বিবাহ বন্ধের ব্যবস্থা গ্রহন করেন। শনিবার বেলা ২ টার দিকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস থেকে আখতারুল ও মোখলেছুরকে ঘটনাস্থলে পাঠিয়ে ৮ম শ্রেনীতে পড়ুয়া অপ্রাপ্ত বয়স্ক কন্যার পিতা শওকত আলীর কাছ থেকে বিবাহ যোগ্য না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবো না এই প্রতিশ্রুতিতে লিখিতভাবে মুচলেকা গ্রহন করে বিয়ে বন্ধ করা হয। পরে বাল্য বিবাহের সকল আনুষ্ঠানিকতা পরিহার করা হয়েছে বলে জানা যায়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলি বিশ্বাস জানান, বাল্য বিবাহ রোধে সকলকে আরো সচেতন হতে হবে এবং সরকারি নির্দেশনা মোতাবেক অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন