হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় কেরালকাতা ও কুশোডাঙ্গা ইউপি নির্বাচনে প্রিজাইডিং অফিসার সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার( ৩ জানুয়ারী) সকাল সাড়ে ৯ টায় সরকারি পাইলট হাইস্কুল মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির।

বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীর সদর উপজেলা নির্বাচন অফিসার শরিফুল ইসলাম,তালা উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায় সহ নির্বাচনী কর্মকর্তাবৃন্দ।

উপজেলার দুইটি ইউপি নির্বাচনে ১৮ জন প্রিজাইডিং, ৮৪ জন সহকারি প্রিজাইডিং ও ১৬৮ জন দায়িতপ্রাপ্ত পোলিং অফিসার প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।

প্রসঙ্গত, পঞ্চম ধাপের ঘোষিত ইউপি নির্বাচনের অংশ হিসাবে আগামী ৫ জানুয়ারী বুধবার উপজেলার ৮ নং কেরালকাতা ও ১০ নং কুশোডাঙ্গা (২টি) ইউপি নির্বাচনে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন