হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার সোনাবাড়িয়া ইউপি’র ২ নং সংরক্ষিত ওয়ার্ডে সমভোট প্রাপ্ত প্রতিদ্বন্দী প্রার্থীগণের মধ্যে ৭ অক্টোবর পুন:ভোট গ্রহন

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ার ৬নং সোনাবাড়িয়া ইউনিয়নের ২ নং সংরক্ষিত ওয়ার্ডে (মহিলা আসন) সমভোট প্রাপ্ত প্রতিদ্বন্দী প্রার্থীগণের মধ্যে ৭ অক্টোবর পুন:ভোট গ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর উপজেলার ৬নং সোনাবাড়িয়া ইউপি নির্বাচনে ৪,৫ ও ৬নং (সংরক্ষিত ২ নং ওয়ার্ড) নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্যে দুই প্রার্থী সমভোট প্রাপ্ত হওয়ায় নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২’র উপসচিব মো: আতিয়ার রহমান পুন:রায় ভোটগ্রহন সম্পন্ন করতে সিদ্ধান্ত প্রদান করেছেন।

উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, স্মারক নং-১৭.০০.০০০০.০৭৯.৪১.০১২.২১-৩৪৯ উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ৪১ এর উপবিধি(৬) অনুযায়ী সমভোট প্রাপ্ত নিয়ে বর্নিত ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট সাধারন ও সংরক্ষিত ওয়ার্ডের প্রতিদ্বন্দী প্রার্থীগণের মধ্যে আগামী ৭ আক্টোবর-২১’ তারিখে পুন:ভোট গ্রহন সম্পন্ন করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহন করেছেন।

তিনি আরও জানান, আগামী ৭ অক্টোবর বৃহস্পতিবার পুন:ভোট গ্রহনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন