হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার যুগিখালীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও কম্বল বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়ার যুগিখালীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারী) সকাল ১১ টায় ওফাপুর মিশন স্কুল চত্তরে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মৌসুমী জেরীন কান্তা। মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে কম্পাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে বিতরণ অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ফুড রেশন, স্বাস্থ্য সরঞ্জাম, স্কুল ব্যাগ, স্যান্ডেল ও পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য শাহাজাহান সরদারসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে ছোট রাজনগর এতিম খানায় ২০পিস কম্বল বিতরণ করা হয়েছে।

এ দিকে অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মৌসুমী জেরীন কান্তা যুগিখালী ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীন পরিবারের ঘর নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল হাসানসহ উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন