কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় যুগিখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে সরকারী বরাদ্কৃত ৪০০ শত অসহায়, দুস্থ ও বয়স্ক মানুষের মাঝে ওই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১২ নং যুগিখালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক রবিউল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার, ইউপি সচিব, ইউপি সদস্যবৃন্দ ও সূধিজন। মাননীয় প্রধানমন্ত্রী জনদরদী শেখ হাসিনার প্রদত্ত শীতের উপহার কম্বল গ্রহন করে উপকারভোগী শীতার্ত মানুষজন সন্তোষ প্রকাশ করেন।
