হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার জালালাবাদ বাজার সংলগ্ন ৩টি দোকানে আগুন

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়ায় জালালাবাদ বাজার সংলগ্ন ৩টি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এ ঘটনাই কেউ হতাহত হয়নি। স্থানীয়রা জানায়, মঙ্গলবার(২ ফেব্রুয়ারী) রাত ৩ টার দিকে জালালাবাদ বাজার সংলগ্ন কয়েকটি দোকান বা পার্শ্ববর্তী বাড়ি থেকে ধোয়া ও আগুনের শিখা দেখতে পাই।

এলাকাবাসি ঘটনাস্থলে যেয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং কলারোয়া ফায়ার সার্ভিস স্টেষনে খবর দেয়। তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে দ্রæততার সাথে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়।

অগ্নিকান্ডে জালালাবাদের নজরুলের বাড়ি সংলগ্ন শ্যামলের সেলুন, কুদ্দুসের ফলের দোকান ও একটি চায়ের দোকানের অর্ধেকাংশ ভস্মিভূত হয়েছে বলে জানা যায়। তবে আর্থিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা সম্ভব হয়নি। প্রাথমিক তদন্তে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে মনে করেন কলারোয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা ওবায়দুল্লাহ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন