হোম অন্যান্যসারাদেশ কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন পর্যায়ে শ্রেষ্টত্বের বিচারে শীর্ষে

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়া উপজেলা ব্যাপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে প্রধান শিক্ষক সহ শ্রেষ্টত্বের বিচারে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শীর্ষে অবস্থান করছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১২৭টি বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মুজিবুর রহমান, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসাবে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসাবে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাব লিডার অনুপ কুমার ঘোষ কে নির্বাচিত করেছেন বাছাই কমিটি।

এছাড়া ১১ ক্যাটাগরির বাছায় পর্বের শ্রেষ্ঠত্বের অবস্থানে দ্বিতীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হলেন জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তহমিনা পারভিন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক তুলসিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো.হাবিবুর রহমান, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হলেন মুরারিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিলকিস খাতুন, শ্রেষ্ঠ এসএমসি নির্বাচিত হয়েছেন যুগীখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল্লাহ আজাদ , শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজ কর্মি নিবাচিত হলেন বীর মুক্তিযোদ্ধা মো.গোলাম কুদ্দুস হিজলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ কর্মচারী হলেন মো.শওকত আলী, উচ্চমান সহকারী উপজেলা শিক্ষা অফিস, শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার হলেন মো. হুমায়ুন কবির, উপজেলা শিক্ষা অফিস ও ঝরে পড়ার হার উল্লেখযোগ্য হারে কমাতে সক্ষম হয়েছে লোহাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রসঙ্গতঃ কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস ও বাছাই কমিটির সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এইচ এম রোকনুজ্জামানের বাছাই শেষে ১৩ সেপ্টেম্বর’র স্বাক্ষরিত এক পত্রে এই সকল শ্রেষ্ঠত্বের তালিকা প্রকাশ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন