কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়া পৌরসভা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৩০ জানুয়ারী শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। পৌর সভার সকল কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে নির্বাচনী সরঞ্জমাদি হস্তান্তর করা হয়েছে। শুক্রবার(২৯ জানুয়ারী) বেলা আড়াইটার দিকে উপজেলা নির্বাচনী কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে সরঞ্জমাদি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার নাজমুল কবির, উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার মনোরঞ্জন বিশ্বাসসহ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ। উপজেলা নির্বাচন কার্যালয় থেকে প্রত্যেক ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের হাতে ব্যালট বক্স, ব্যালটসহ বিভিন্ন নির্বাচন সামগ্রী তুলে দেওয়া হয়। দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, আনছার ভিডিপি সদস্যদের। জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মোঃ নাজমুল কবির জানান, কলারোয়া পৌরসভায় ৯টি কেন্দ্রে ৬৩টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট কেন্দ্র গুলোতে নির্বাচন সামগ্রী প্রেরন করা হয়েছে। তবে ব্যালট পেপার প্রদান করা হয়নি।
তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে শনিবার সকাল ৭ টার মধ্যে ব্যালট পেপার প্রেরণ করা হবে। নিরাপত্তার বিষয় জানতে চাইলে তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যদের সমন্বয়ে চার স্তর বিশিষ্ট্য নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। ৩০ জানুয়ারী শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সরকারি তথ্যনুযায়ী মেয়র পদে ৫ জন, সাধারন কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
নির্বাচনে ৯টি কেন্দ্রে ৯ জন প্রিজাইডিং অফিসার, ৬৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১২৬ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন বলে জানান। এ দিকে থানা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকাল ১১ টায় থানা চত্ত¡রে নির্বাচন সংক্রান্ত বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) আবজাল হোসেন।
অন্যদেও মধ্যে উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির, সদর সার্কেল মীর্জা সালাউদ্দীন, তালা সার্কেল হুমায়ন কবির, গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইয়াছিন আলম চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবিরসহ পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ। উল্লেখ্য, কলারোয়া পৌরসভার অনুষ্ঠিতব্য নির্বাচনে ২১ হাজার ২৮০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করার অনুমতি পেয়েছেন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ২৮৪ জন ও মহিলা ১০ হাজার ৯৯৬ জন।
s
