হোম অন্যান্যসারাদেশ কলারোয়া পৌর নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে যুবলীগের উদ্যোগে এক কর্মীসভা

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়ায় পৌর নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে যুবলীগের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারী) বিকালে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্তরে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবলীগসহ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সকল মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করে কলারোয়া পৌরসভাতে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে মডেল পৌরসভায় উত্তীর্ন করার প্রত্যয়ে নৌকাকে বিজয়ী করার আহবান জানান। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুল।

সভায় উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদার সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, যুবলীগ কেন্দ্রীয় সহ,সম্পাদক বাবলুর রহমান বাবলু, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল হাসান, সদস্য হুমায়ূন সুলতান, আব্দুল্যহ রানা, সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম নান্টু, ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, সহীদ আলীসহ আ’লীগ ও যুবলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবলীগ নেতা গোলাম সরোয়ার। বক্তারা, উন্নয়ন, অগ্রগতি ও জবাবদীহিতামূলক পৌরসভা প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রদানে আহবান জানান।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন