হোম আন্তর্জাতিক কম্বোডিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ২৩ চীনা নাগরিক নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক :

কম্বোডিয়ার উপকূলে চীনা নাগরিকদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ২৩ জন নিখোঁজ হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৩ সেপ্টেম্বর) কম্বোডিয়ার এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, ৪১ চীনা নাগরিক বহনকারী নৌকাটি সিহানুকভিল উপকূলীয় এলাকার কাছাকাছি ডুবে যায়। পরে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। বাকিদের সন্ধানে অভিযান চলছে বলে জানায় কম্বোডিয়ার কোস্টগার্ড।

উদ্ধার করা এক ব্যক্তি পুলিশকে জানান, গত ১১ সেপ্টেম্বর চীনের গুয়াংডং প্রদেশের একটি বন্দর থেকে স্পিডবোটে রওনা হয়েছিলেন তারা। এর এক সপ্তাহ পর আন্তর্জাতিক জলসীমায় দুই কম্বোডিয়ান ক্রু সদস্যের সঙ্গে তাদের একটি কাঠের নৌকায় তুলে দেয়া হয়।

তিনি আরও জানান, কাছাকাছি থাকা একটি মাছ ধরার নৌকা এসে তাৎক্ষণিকভাবে দুই কম্বোডিয়ানকে তুলে নেয় এবং বাকিদের ফেলে রেখে চলে যায়।

নৌকাডুবির কারণ এখনও জানাতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ। তবে ঘটনার তদন্ত শুরু করেছে তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন