কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে সৌদি প্রবাসীর স্ত্রী সাবিনা আক্তার (২০), কে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনায় ঘাতক প্রেমিক মোঃ সাইফুজ্জামান তানভীর (২০), কে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।
বুধবার দিবাগত রাত পৌনে ১২টায় নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার বিরিশিরি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তানভীর, কটিয়াদী উপজেলার দক্ষিণ চাতল গ্রামের সাইদুজ্জামানের ছেলে।
গত ৬ জানুয়ারি সকালে নিজ বসতঘর থেকে সাবিনা আক্তারের, গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৮ জানুয়ারি কটিয়াদী থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা (নং -৬) দায়ের করা হয়। র্যাব- ১৪, সিপিসি- ৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, মামলা দায়েরের পরপরই ঘটনার অনুসন্ধান ও জড়িতদের ধরতে র্যাবের নজরদারী চালানো হয়।
গত ৫ জানুয়ারি রাত ১১টার দিকে মোঃ সাইফুজ্জামান তানভীর, প্রেমিকা সাবিনার বাবার বাড়ী কমরভোগ গেলে তারা এক সঙ্গে দেড় ঘন্টার মতো একান্ত সময় কাটায়। পরে তানভীর চলে যেতে চাইলে সাবিনা তাকে বাধা দেয় এবং তাকে বিয়ে করার কথা বলে।
তানভীর সাবিনাকে, অনেক বুঝাানোর পরও সে বুঝতে না চাইলে তানভীর ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা ছুরি দিয়ে সাবিনার পেটে, বুকে আঘাত করে এবং গলাকেটে হত্যা করে। সাবিনাকে হত্যার পর তার মোবাইল ফোন, সোনার চেইন ও কানের দুল নিয়ে তানভীর পালিয়ে যায়।
পরের দিন ৬ জানুয়ারি সকাল ১১টার দিকে তানভীর ফাহিম স্বর্ণ শিল্পালয়ের মালিক মীর মোঃ শামীমের কাছে ৩৫ হাজার টাকায় সোনার চেইন ও কানের দুল বিক্রয় করে।
s
