হোম খেলাধুলা এমবাপ্পেকে না পেয়ে তার সতীর্থকে দলে ভেড়াল রিয়াল

খেলাধূলা ডেস্ক :

কিলিয়ান এমবাপ্পেকে পাওয়া না গেলেও রিয়াল মাদ্রিদ দলে ভেড়াল আরেক ফরাসি ফুটবলারকে। ২২ বছর বয়সী এ ডিফেন্সিভ মিডফিল্ডারের নাম অরঁলিয়ে চুয়ামেনি। পায়ের জাদুতে যিনি ইতোমধ্যেই মুগ্ধতা ছড়ানো শুরু করেছেন ফুটবলবিশ্বে।

তাকে দল ভেড়ানোয় মিডফিল্ডে আরও শক্তি বাড়াল রিয়াল মাদ্রিদের। প্রায় ১০০ মিলিয়ন ইউরো খরচ করে, ৬ বছরের চুক্তিতে এ ফরাসি মিডফিল্ডারকে দলে টেনেছে মাদ্রিদের ক্লাবটি। এ তরুণ ফরাসিকে দলে ভেড়াতে লড়াইয়ে ছিল পিএসজি-লিভারপুলও। তবে মোনাকোর ফুটবলার শেষ পর্যন্ত বেছে নিলেন স্প্যানিশ জায়ান্টদেরকেই। এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

চুয়ামেনিকে দলে ভেড়ানোর লড়াইয়ে ছিল লিভারপুল-পিএসজিও। তবে ৬ বছরের চুক্তিতে, এ ফুটবলারকে দলে ভেড়াতে সফল হলো রিয়াল মাদ্রিদই। আনুষ্ঠানিকভাবে যদিও এখনো এ ফুটবলারের কেনার দাম খোলাসা করা হয়নি। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, মোনাকো থেকে এ ফুটবলারকে কিনতে, বোনাসসহ রিয়ালের গুণতে হচ্ছে প্রায় প্রায় ১০০ মিলিয়ন ইউরো।

অবশ্য এর চেয়ে বেশি অর্থ দিতে প্রস্তুত ছিল কাতার মালিকানাধীন ক্লাব পিএসজি। বেতন-সুযোগ সহ যে মূল্যটা ছিল আকাশচুম্বী। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা লিভারপুলও আগ্রহ দেখিয়েছিলো। তবে চুয়ামেনির পছন্দের তালিকায় ছিলো অল হোয়াইটারাই।

ভবিষ্যত গোছাতে, ভালভার্দে-কামাভিঙ্গা আগেই ছিল। চুয়ামেনিকে দলে ভিড়িয়ে, মিডফিল্ডের শক্তিটা আরো বাড়াল স্প্যানিশ জায়ান্টরা। ক্রুস-মদ্রিচ-ক্যাসেমিরো- ত্রিশ পেরোনো এ ত্রয়ীর উত্তরসূরী হিসেবে, তাই আপাতত বেশ চিন্তামুক্তই থাকতে পারে ইউরোপের সফলতম দলটি।

খেলার ধরণ আর পজিশনে, ক্যাসেমিলো যোগ্য উত্তরসূরী হতে পারেন চুয়ামেনি। আর ক্রুস-মদ্রিচের বদলি হয়ে তো ইতোমধ্যেই মাঠ মাতাচ্ছেন ২৩ বছরের ভালভার্দে আর ১৯ বছর বয়সী কামাভিঙ্গা জুটি। এ ট্রান্সফারের মধ্য দিয়ে, শীর্ষ ৫ দামী ফ্রেঞ্চ ফুটবলারের তালিকায় ঢুকে গেলেন চুয়ামেনি। আর মোনাকোর ইতিহাসে, দ্বিতীয়। ২০১৭ তে ১৮০ মিলিয়নে পিএসজির কাছে এমবাপ্পেকে বিক্রি করেন ক্লাবটি।

২০২০-২১ মৌসুমে মাত্র ১৬ মিলিয়ন ইউরোতে তাকে দলে ভিড়েয়েছিলো মোনাকো। সে বছরই লিগ ওয়ানের সেরা তরুণ ফুটবলারের খেতাব জিতে নেন চুয়ামেনি। সবশেষ মৌসুমে ক্লাবটির হয়ে ৫ গোল আর তিনটি অ্যাসিস্ট করেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন