গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী -৩ (গলাচিপা – দশমিনা)আসনের স সাংসদ এসএম শাহজাদা বুধবার জাতীয় সংসদে উপকুলে টেকসই বেড়িবাঁধের জন্য এলাকার জনগণের দাবীর প্রতি সম্মান দেখিয়ে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে এক ব্যতিক্রমধর্মী দাবি উপস্থাপন করেন। তাঁর নিজ সংসদীয় আসনের জনগণ গলায় ঝুলানো প্ল্যাকার্ড সম্বলিত ছবিটি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোষ্ট দেয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
আজ বুধবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের সাধারণ আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের এই সাংসদ। তিনি বলেন, সাম্প্রতিক ঘূণিঝড় ইয়াসের পর আমি ত্রাণ নিয়ে আমার নিজ সংসদীয় আসন গলাচিপা- দশমিনায় গিয়ে জনগণের রোষানলে পড়তে হয়েছে।এলাকাবাসীর একটাই দাবি, ত্রাণ চায়না, তারা টেকসই বেড়িবাঁধ চান।
এক পর্যায় তিনি জনগণের দাবি সম্বলিত প্ল্যাকার্ডটি জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিনকে দেখান।তিনি বলেন ঝড়ের পর মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে সেখানকার সবার জন্য অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। একটি উপজেলায় ৩৪ লক্ষ অন্য উপজেলায় ২১ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়। এ ত্রাণ দিতে গেলে ওই এলাকার জনগণ দাবি তুলেন, আর কোন দাবি নাই, ত্রাণ চাইনা বাঁধ চাই।
