খেলাধূলা ডেস্ক :
দুটি চার দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ম্যাচ খেলতে শুক্রবার (২৯ জুলাই) ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। যার নেতৃত্বে আছেন মোহাম্মদ মিঠুন।
জানা গেছে, রাত পৌনে ৮টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে করে দেশ ছাড়বে দল। ক্যারিবীয় দীপপুঞ্জে পৌঁছার পর ৪ আগস্ট থেকে শুরু হবে প্রথম চারদিনের ম্যাচ। ১০ আগস্ট থেকে হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ। এক দিনের ম্যাচ তিনটি হবে ১৬, ১৮ ও ২০ আগস্ট।
অধিনায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর মিঠুন বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক বেশি মাতামাতি হয়। এগুলো সামলানোর মতো চাপ না থাকলে আমি ক্রিকেট খেলতে পারব না। সেটা সামলানোর মতো মানসিক দৃঢ়তা থাকতে হবে। এজন্য আমি যথেষ্ট সময় পেয়েছি। সময় পেয়ে ক্রিকেটে ফিরেছি, ক্রিকেট খেলছি। কোনদিকে কী হচ্ছে তা আমার ভাবার ব্যাপার না, ভাবিও না।’
মিঠুন আরও বলেন, ‘আপনি যদি বলেন চ্যালেঞ্জ, হ্যাঁ অবশ্যই এটা একটা চ্যালেঞ্জ। তবে চাপ মনে করি না। আর আমরা এ দলের হয়ে খেলতে যাচ্ছি। এটা জাতীয় দল না। হয়ত এখানে কেউ ভালো করলে দলে প্রয়োজন হলে তাকে দলে নেয়া হবে। তবে আমরা এ দলকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি।’
চার দিনের ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াড
সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), ফজলে রাব্বি মাহমুদ, শাহাদাত হোসেন দীপু, জাকের আলি অনিক, নাইম হাসান, তানভির ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী ও মোহাম্মদ এনামুল হক।
এক দিনের ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াড
সৌম্য সরকার, সাইফ হাসান, নাইম শেখ, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দীপু, জাকের আলি অনিক, সাব্বির রহমান, নাইম হাসান, রাকিবুল হাসান, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।
