হোম আন্তর্জাতিক ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি, বল এখন তাদের কোর্টে: ভ্যান্স

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি, বল এখন তাদের কোর্টে: ভ্যান্স

কর্তৃক Editor
০ মন্তব্য 18 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে আলোচনার পরবর্তী পদক্ষেপ অনেকটাই নির্ভর করছে তেহরানের সিদ্ধান্তের ওপর।

সোমবার (১৩ এপ্রিল) ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, আলোচনার ভবিষ্যৎ নিয়ে এখন ‘বল ইরানের কোর্টে’। অর্থাৎ পরবর্তী অগ্রগতি নির্ভর করছে ইরানের পদক্ষেপের ওপর। তিনি আশা প্রকাশ করেন, হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার বিষয়ে ইরান ইতিবাচক ভূমিকা নেবে। অন্যথায় আলোচনার ধরণ পরিবর্তন হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এর জবাবে ইরানও অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা দেয়।

উত্তেজনাকর পরিস্থিতি প্রশমনের উদ্যোগ হিসেবে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা নেয় এবং ইসলামাবাদে উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়। তবে সেই বৈঠক থেকে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি আসেনি।

এ প্রেক্ষাপটে নতুন করে আলোচনার অগ্রগতির ইঙ্গিত দিলেও ভ্যান্স সতর্ক করে বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখিয়ে দিয়েছেন, এ খেলায় দুপক্ষই অংশ নিতে পারে। যদি ইরানিরা অর্থনৈতিক সন্ত্রাসবাদে জড়িত থাকে, তবে যুক্তরাষ্ট্রও এ নীতি মেনে চলবে যে, কোনো ইরানি জাহাজ দেশ ছাড়তে পারবে না।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন