হোম আন্তর্জাতিক ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ‘তাৎক্ষণিক বন্ধের’ আহ্বান চীনের

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ‘তাৎক্ষণিক বন্ধের’ আহ্বান চীনের

কর্তৃক Editor
০ মন্তব্য 43 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপে এ আহ্বান জানান বলে মঙ্গলবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আলাপে ওয়াং ই আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু ‘সংলাপ ও পরামর্শের মাধ্যমে’ সমাধানের পক্ষে চীনের অবস্থান পুনর্ব্যক্ত করেন। বিবৃতিতে বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছিল এবং এতে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগও বিবেচনায় নেওয়া হয়েছিল। ‘দুর্ভাগ্যজনকভাবে, সামরিক হামলার কারণে সেই প্রক্রিয়া ব্যাহত হয়েছে।’

চীন ‘সংঘাত আরও বিস্তৃত ও নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঠেকাতে সামরিক পদক্ষেপের তাৎক্ষণিক বন্ধ’ দাবি করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার বিরোধিতা করে বেইজিং। ‘শক্তি প্রয়োগ কখনোই সমস্যার প্রকৃত সমাধান দিতে পারে না; বরং নতুন সমস্যা সৃষ্টি করে এবং দীর্ঘমেয়াদি গুরুতর প্রভাব রেখে যায়।’

চলমান যুদ্ধের কারণে উপসাগরীয় আরব দেশগুলো থেকে জ্বালানি আমদানিনির্ভর চীনের সরবরাহ ব্যবস্থা ঝুঁকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: সিএনএন

সম্পর্কিত পোস্ট

মতামত দিন