হোম খুলনাকুষ্টিয়া ইবি কর্মকর্তা সমিতির সভাপতি বাবুল, সম্পাদক তোজাম

ইবি কর্মকর্তা সমিতির সভাপতি বাবুল, সম্পাদক তোজাম

কর্তৃক Editor
০ মন্তব্য 48 ভিউজ
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির ২০২৬-২৭ বর্ষের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে ২৮৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ বাবুল এবং ৩২৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় গ্রন্থাগার অফিসের জুনিয়র লাইব্রেরিয়ান তোজাম্মেল হক তোজাম।
শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনের নিচ তলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে রাত সাড়ে দশটায় এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার হাফিজুর রহমান বাচ্চু। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে মঈদ বাবুল- তোজাম পরিষদ এবং ১টি পদে রিপু-লতিফ পরিষদ বিজয় লাভ করে।
পরিষদের অন্য বিজয়ীরা হলেন, সহ-সভাপতি মেডিক্যাল সেন্টারের উপ-রেজিস্ট্রার ইয়ারুল ইসলাম (২৯৭) ও এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার ড. ওয়াহীদুজ্জামান (২২০)। যুগ্ম-সম্পাদক ট্রেজারার অফিসের উপ- পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ (২৫১), কোষাধ্যক্ষ আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উপ-রেজিস্ট্রার জাহিদুল ইসলাম (২৪৮), প্রচার ও দপ্তর সম্পাদক পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার আরিফ হোসেন (২৩১), সাংস্কৃতিক সাহিত্য- পত্রিকা ও ক্রীড়া সম্পাদক হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের জুনিয়র লাইব্রেরিয়ান আব্দুর রাজ্জাক (২৭৭) এবং মহিলা বিষয়ক সম্পাদক অর্থ ও হিসাব বিভাগের উপ -পরিচালক সুলতানা পারভীন (২৭৭)।
এছাড়া সদস্য হিসেবে শহিদুল ইসলাম শহিদ (৩৩৩), আবু জাফর আদম (২৫৮), জাহাঙ্গীর আলম (২৬৩), সাইদুর রহমান (২৫০),
আমিরুল ইসলাম এবং রিপু-লতিফ প্যানেলের সদস্য জাকির হোসেন জাকির (২২৫) জয় লাভ করেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজাম বলেন, এই জয় সাধারণ কর্মকর্তাদের জয়। আমরা যে ইশতেহার দিয়েছি, তা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয় করে দ্রুত কাজ শুরু করবো।
সভাপতি আব্দুল মঈদ বাবুল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় কর্মকর্তারা তাদের অধিকার থেকে বঞ্চিত ছিলেন। সাধারণ কর্মকর্তাদের এই স্বতঃস্ফূর্ত রায় প্রমাণ করে তারা পরিবর্তন এবং অধিকার নিশ্চিত করতে উন্মুখ ছিলেন। নবনির্বাচিত কর্মকর্তা সমিতির লক্ষ্য হলো সকল কর্মকর্তার ন্যায্য অধিকার নিশ্চিত করা, পেশাগত নিরাপত্তা বজায় রাখা এবং দলীয়করণ বা বৈষম্য রোধ করা। ৪৮৩ জন কর্মকর্তার যে কেউ সমস্যায় পড়লে সমিতি পাশে থাকবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে স্বচ্ছ প্রশাসন গড়ে তুলতে কাজ করবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন