স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগর দপ্তর সম্পাদক মফিজুর রহমান সোমবার বিকেলে উপজেলা নির্বাচন অফিসারের নিকট প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেছেন।
তিনি দলীয় শৃঙ্খলা মেনে প্রত্যাহাার করে নিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। এ সময় তার সাথে ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফসার উদ্দিন গাজী ।
উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ প্রার্থীতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
