হোম অন্যান্যসারাদেশ আসন্ন পৌর নির্বাচনে কলারোয়া প্রেসক্লাবে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর মতবিনিময় সভা

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়া প্রেসক্লাবে আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুলের, এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৫ জানুয়ারী) বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে কলারোয়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যক্ষ ইউনুচ আলী, আওয়ামী লীগ নেতা সহকারী অধ্যাপক ইউনুচ খান, উপজেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক সহকারী অধ্যাপক আবুল খায়ের, আওয়ামী লীগ নেতা পাবলিক ইনস্টিটিউট সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা। মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, কলারোয়া পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপ দিতে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীর কোন বিকল্প নেই।

একমাত্র নৌকা প্রতীকের প্রার্থীই পারে আপনার আমার প্রিয় বাসস্থান কলারোয়া পৌরসভাকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, সুন্দর, একটি পরিচ্ছন্ন পৌরসভা উপহার দিতে। তিনি আরও বলেন, নৌকার প্রার্থীকে বিজয়ী করলে আগামীদিনে পৌরসভায় মেগা প্রকল্পের বরাদ্দসহ পৌরবাসী বিভিন্ন উন্নয়নমূলক কাজের সেবা পাবে। মতবিনিময়কালে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুল দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পৌরসভা বিনির্মানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় অন্যান্যের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি, পৌর কাউন্সিলর এসএম মফিজুল হক, পৌর কাউন্সিলর মেজবাহ উদ্দীন নিলু, কমরেড মাস্টার প্রদীপ পাল, আওয়ামী লীগ নেতা সরদার আনসার আলী, ফুলমিয়া, রনজিৎ ঘোষ, শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ আশিকুর রহমান মুন্নাসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ও কর্মী সমর্থকবৃন্দ। সভায় নেতৃবৃন্দ সকল ভেদাভেদ ভুলে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন