আশাশুনি প্রতিনিধি :
আশাশুনির সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী আলমগীর হোসেন টুটুলের বল প্রতীকের নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল বল প্রতীকের প্রার্থী বাড়ীর সামনে হইতে নির্বাচনী প্রচার প্রচারনার অংশ হিসাবে বিশাল একটি মিছিল বাহির করিয়া ওয়ার্ডের বিভিন্ন স্থানে ঘুরে আশাশুনি থানা সড়কের চৌরাস্তায় এস পথসভা করে।
বল প্রতীকের নির্বাচনী পথ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক জাকিরিয়া গাজী। আলম সরদারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেম্বর পদপ্রার্থী আলমগীর হোসেন টুটুল। তিনি তার ওয়ার্ডবাসীর দোয়া ও আশির্বাদ সহ তাহার বল প্রতীকে ভোট প্রার্থনা করেন।
তিনি আরও বলেন আপনাদের পবিত্র আমানত মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে ওয়ার্ডবাসীর সেবা ও উন্নয়ন করার সুযোগ করে দিবেন। সকলে জানে আমি ওয়ার্ড বাসীর সেবায় বহুদিন যাবৎ নিরালস ভাবে কাজ করে যাচ্ছি। সুখে, দুখে সমস্য সমাধানে সকলের পাশে ছিলাম, ভবিষ্যতে ও থাকব। আমি যদি আপনাদের মূল্যবান ভোট পেয়ে মেম্বর হিসাবে নির্বাচিত হই তাহলে সকলের সহযোগিতা নিয়ে সচ্ছ জবাব দিহিতা মূলক মাদক, সন্ত্রাস অবৈধ ভূমি দখল ও দালাল মুক্ত মডেল ১নং ওয়ার্ড গুলি করার চেষ্টা করব।
নির্বাচনী পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কাদের মোড়ল, বক্কার মোড়ল, আকবার আলী মোড়ল, উপজেলা যুবলীগ নেতা সাংবাদিক এম, এম সাহেব আলী, মিলন শীল, উত্তম বৈরাগী, সামজসেবক রেজাউল সরদার, শারমীন, সুমাইয়া, হালিমা, আলী সরদার, যুবনেতা হাফিজুল ইসলাম, টুন্ডুল ইসলাম মোড়ল, হোসেন সানা, তাপস কুমার মন্ডল, হরিদাস, স্বপন দাশ, ইমন হোসেন, ছালাম সরদার, কামাল সানা, হারান সানা, মফিজুল গাজী, মিঠুন সরদার সহ ওয়ার্ডের অসংখ গন্যমান্য ব্যক্তিবর্গ ও সমর্থকবৃন্দ। টুটুলের বল প্রতীকের নির্বাচনী মিছিল ও পথসভা গনমানুষের পরিনত হইয়াছিল।
