হোম অন্যান্যসারাদেশ আশাশুনির বড়দলে ২১টি পূজা মণ্ডপে ৪২ টি সিসি ক্যামেরা বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনির বড়দলে শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করতে ২১টি পূজা মণ্ডপে ৪২টি সিসি ক্যামেরা বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে বড়দল ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের সভাকক্ষে পূজা মণ্ডপে সিসি ক্যামেরা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি এ বি এম মোস্তাকিম বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তিরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে থামিয়ে দিতে নানাধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। কিন্তু তারা জানেনা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশ পৃথিবীতে মাথা উঁচু করে আছে। আমাদের সাম্প্রদায়িক এ সম্প্রীতিকে বিনষ্ট করতে দেওয়া হবে না। এবার শারদীয় দূর্গোৎসবে পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক মণ্ডপে দুটি করে সিসি ক্যামেরা হস্তান্তর করা হয়েছে। কোন অপরাধী অন্যায় করে পার পাবেনা। আপনারা নিশ্চিন্তে দূর্গোৎসব পালন করে যাবেন। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে শারদীয়া দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আমরা আপনাদের পাশে আছি।

উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম), বড়দল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুরঞ্জন ঢালী, সাধারন সম্পাদক ইউপি সদস্য চন্দ্র কান্ত মন্ডল।

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আব্দুস সামাদ বাচ্চুর পরিচালনায় সিসি ক্যামেরা বিতরন কালে উপস্থিত ছিলেন খুলনা সোনাডাঙ্গা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ফরিদুজ্জামান ফরিদ, ইউপি সদস্য জুলফিকার আলী ভুট্টো, আব্দুর রশীদ, হাসান আলী, ফারুক হোসেন, হাফিজা খাতুন তমা, রেহেনা খাতুন সহ বড়দল ইউনিয়নে অনুষ্ঠিত ২১টি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন