হোম অন্যান্যসারাদেশ আশাশুনির বড়দলে মুজিব শতবর্ষ উদযাপনে চার দলীয় ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলায় সোহরাব ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন

আশাশুনির বড়দলে মুজিব শতবর্ষ উদযাপনে চার দলীয় ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলায় সোহরাব ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন

কর্তৃক Editor
০ মন্তব্য 163 ভিউজ

এম,এম সাহেব আলী, আশাশুনি :

আশাশুনির বড়দলে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে জে.কে.ডি জাগ্রত যুব সংঘের চার দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার বড়দলের মুজিব শতবর্ষ উদযাপনে জে.কে.ডি জাগ্রত যুব সংঘের আয়োজনে ক্লাবের মাঠে চার দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় ফরহাট ক্রিকেট ও সোহরা ক্রিকেট একাদশ মুখোমুখি হয়।

খেলায় ফরহাদ ক্রিকেট একাদশ নির্ধারিত ১৪ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৫৮ রান সংগ্রহ করে। জবাবে সোহরাব ক্রিকেট একাদশ ১৩.৪ বলে কোন উইকেট না হারিয়ে ৬১ রান সংগ্রহ করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। খেলায় চ্যাম্পিয়ান দলের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি বড়দল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যার্শী কৃষকলীগের সভাপতি সোহরাব হোসেন মোড়ল ।

খেলায় পুরষ্কার বিতরনের সময় জে.কে.ডি জাগ্রত যুব সংঘের সভাপতি নাজমুল হোসেন এলিনের সভাপত্বিতে বিশেষ অতিথি ছিলেন আশাশুনি উপজেলার ভূমিহীন সমিতির সভাপতি ও রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক এম এম সাহেব আলী, শ্রমিক নেতা আব্দুল বারেক, ক্রীড়া অনুরাগি পিন্টু শেখ জে.কে.ডি জাগ্রত যুব সংঘের সাধারন সম্পাদক ছাদ্দাম হোসেন সানা, সাংগঠনিক সম্পাদক মোছাম গাজী, ক্যাশিয়ার আছাবুল্লাহ সদস্য মোঃ তৈয়িব সানা, আকরাম গাজী, আমিরুল প্রমুখ। খেলা পরিচালনা করেন মোছাম গাজী, ইমরান।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন