হোম অন্যান্যসারাদেশ আশাশুনির বুধহাটায় পূর্ব বিরোধ নিয়ে প্রতিপক্ষের বেপরোয়া মারপিটে এক গৃহবধূ গুরুতর আহত

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনির বুধহাটায় পূর্ব বিরোধ নিয়ে এলোপাতাড়ী মারপিটে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছে। গতকাল বিকালে এ ঘটনাটি ঘটেছে উপজেলার বুধহাটা ইউনিয়নের দক্ষিণ চাপড়া গ্রামে।

এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগে জানা গেছে দক্ষিণ চাপড়া (মসজিদ পাড়ার) পির আলী সানা এর পুত্র খোকন সানা গং দেরে সাথে একই গ্রামের আঃ গফ্ফার গাজীর পুত্র আইয়ুর আলী গাজীর দীর্ঘদিন যাবৎ খুটিনাটি বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল।

বিরোধের জের ধরে ঘটনার দিন বিকালে প্রতিপক্ষ পির আলী সানা এর পুত্র খোকন সানার নেতৃত্বে হুজাইফা গাজীর স্ত্রী শারমিন খাতুন, খোকন সানার স্ত্রী ফতেমা খাতুন ও তার কন্যা তানিয়া সুলতানা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে পূর্ব থেকে ওৎ পেতে ছিল।

এমন সময় আইয়ুব আলীর স্ত্রী হোসনেয়ারা খাতুন একই গ্রামে বড় ভাই ইমদাদুল হক এর বাড়ী হইতে নিজ বাড়ীতে আসার পথে দক্ষিণ চাপড়া গ্রামের জনৈক খচ্চির বাড়ীর সামনে রাস্তার উপর পৌছানো মাত্রই তাকে আটকিয়ে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। সে ডাকচিৎকার করার চেষ্টা করলে তাকে দুনিয়া থেকে সরিয়ে দে বলে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।

এতে সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে থাকলে তারা নিশ্চিত মৃত্যু ভেবে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় তার ১৭,০০০/-টাকার মূল্যের কানে থাকা এক জোড়া চার আনা ওজনের স্বর্ণের দুল সহ ২,০০০/-টাকা মূল্যের একটি স্বর্ণের নাকফুল জোর পূর্বক খুলে নেয়।

এ ঘটনার খবর পেয়ে তার পরিবারের লোকজন সহ আশপাশের বিভিন্ন ব্যাক্তি বর্গ ঘটনাস্থলে হাজির হয়ে গুরুতর আহত গৃহবধূ হোসনেয়ারা খাতুনকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তার অবস্থা আশংখা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের কর্তব্যরত ডাক্তারের পরামর্শে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় চলছিল।

এ ব্যাপারে আহত গৃহবধুর স্বামী আইয়ুব আলী গাজী বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মারপিটকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছিল বলে বাদী জানিয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন